ওয়ালেট খুঁজে দেবে গুগল অ্যাসিস্ট্যান্ট

২৭ অক্টোবর, ২০১৯ ২২:৫৫  
পকেটের ওয়ালেট কোথায় রেখেছেন, খুঁজে পাচ্ছেন না? তাহলে গুগল অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করুন, সেই খুঁজে দেবে। টাইল ট্র্যাকার ব্যবহারে খুব সহজেই গুগল অ্যাসিস্ট্যান্ট এই সেবা দেবে। খবর এনগ্যাজেট। শুধু ওয়ালেট নয়, চাবির রিং, ব্যাগ ত্যাদি যেসব জিনিষপত্রে টাইল ট্র্যাকার ব্যবহার করা হবে সেসবই খুঁজে দেবে গুগল অ্যাসিস্ট্যান্ট। টাইল ট্র্যাকার নামের ব্লুটুথ গ্যাজেটটি প্রথমে গুগল হোম অ্যাপে যুক্ত করতে হবে। এরপর নিজের ভয়েস মিলিয়ে সেটআপ করে নিতে হবে। সেটআপ হয়ে গেলে প্রতিবার ‘আস্ক টাইল টু’ না বলে শুধুমাত্র খুঁজে দেয়ার কথা বললেই সেটি খুঁজে দেবে সেবাটি। প্রথমদিকে সেটআপের জন্য অবশ্য টাইল অ্যাপও ব্যবহার করতে হবে। ডিবিটেক/বিএমটি